Leveraging ICT for Growth, Employment and Governance Project
|
লক্ষ্য/উদ্দেশ্য:
তথ্য প্রযুক্তি ভিত্তিক শিল্পের প্রসার
ও উন্নয়নের মাধ্যমে এ খাতে আরও কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানী
বহুমুখীকরণ, সরকারের সেবার মান উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সেবা
পৌছে দেয়া এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে তথ্য
প্রযুক্তি খাতে ত্রিশ হাজার (৩০,০০০) প্রত্যক্ষ কর্মসংস্থানের
সুযোগ সৃষ্টি হবে, যা আরও এক লক্ষ বিশ হাজার (১,২০,০০০) পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরীর দ্বার উম্মোচন
করবে। প্রত্যক্ষ কর্মসংস্থানের মধ্যে নয় হাজার (৯,০০০) অর্থাৎ
শতকরা ৩০ ভাগই হবে মহিলা। উপরন্তু প্রকল্পটি
বাস্তবায়ন শেষে অর্থাৎ আগামী জানুয়ারী ২০১৮ সাল নাগাদ এ খাতের আয় ২০০ মিলিয়ন মার্কিন
ডলার বৃদ্ধি পাবে। তাছাড়া প্রকল্পের e-Government অংশের আওতায়
সরকারী কার্যপদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সন্নিবেশ করার লক্ষ্যে প্রয়োজনীয়
বিধিবিধান এবং নীতিমালা তৈরী করা হবে।
বাস্তবায়ন অগ্রগতি:
ই-গভর্ণমেন্ট বাস্তবায়নের জন্য অবকাঠামো
স্থাপন অংগ:
ক) ডাটা সেন্টার সম্প্রসারণ:
ডাটা সেন্টার সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা প্রদানের
লক্ষ্যে “IT
Audit” সম্পন্ন করা হয়েছে। চুড়ান্ত অডিট প্রতিবেদন অনুযায়ী Data
Centre-কে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন সফটওয়্যার {Relational
Database Management System (RDBMS) & Service Oriented Architecture
(SOA)}, হার্ডওয়্যার, ও Annual
Maintenance সেবাসমূহ ক্রয় করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি মাথায় রেখে আরও প্রয়োজনীয়
সম্প্রসারন কার্যক্রমের কাজ হাতে নেয়া হয়েছে, যা প্রক্রিয়াধীন
রয়েছে। তাছাড়া ডাটা সেন্টারটিকে ইতোমধ্যে ISO 20000 (সেবা ব্যবস্থাপনা)
এবং ISO 27001 (নিরাপত্তা ব্যবস্থাপনা) Certified করা হয়েছে।
খ) ন্যাশনাল এন্টারপ্রাইজ
আর্কিটেকচার (NEA):
“Establishing Enterprise Architecture and Interoperability Framework” শীর্ষক কার্যক্রমের আওতায় BNEA
Framework, e-GIF with MSDP, National E-Service Bus, ৩টি সরকারী সেবা যেমন-খাদ্য ক্রয়, ই-পেনশন, সিম রেজিস্ট্রেশন প্র্রভৃতি কার্যক্রম সয়ংক্রিয় করার উদ্দেশ্যে সফটওয়্যার প্রণয়ন, ৩টি সরকারি প্রতিষ্ঠানের (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) জন্য ICT
Roadmap প্রণয়ন, ৭৫ জনের The Open
Group Architecture Framework (TOGAF) এবং ২৫ জনের Open
Source Technology Company Providing SOA Middleware (WSO2) প্রশিক্ষণ
প্রভৃতি কার্যক্রম সম্পন্ন হয়েছে। NEA বাস্তবায়ন সংক্রান্ত
আইন প্রণয়নের কাজ চলছে।
গ) “ডেভেলপমেন্ট
অব ইনফরমেশন সিকিউরিটি পলিসিস, স্টান্ডার্ডস এবং ন্যাশনাল কম্পিউটার
ইনসিডেন্ট রেসপন্স টীম (সিআইআরটি)” শীর্ষক পরামর্শক সেবা:
এ কার্যক্রমের আওতায়
জাতীয় ডাটা সেন্টারের জন্য-CIRT Operational Framework, Security Classification, Incident handling
Procedure, সরকারি Information Security ম্যানুয়াল
প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। দেশের ৭০টি সরকারি অফিসের ওয়েব সাইটের vulnerability
টেস্ট করা হয়েছে। এ পর্যন্ত মোট ১১০০ সরকারি কর্মকর্তাদের (আইন শংখলা
বাহিনীর কর্মকর্তাসহ) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে
ঘ) Feasibility
Study for Building DRS:
আইসিবি, বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশি ও বিদেশি সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানসমূহের
ব্যবসার ধারাবাহিকতা এবং দুর্যোগজনিত ক্ষয় ক্ষতি হতে তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া
সহজতর করার উদ্দেশ্যে যশোরে একটি আধুনিক Data Center/ Disaster Recovery
Site তৈরির লক্ষ্যে চূড়ান্ত সম্ভাব্যতা প্রতিবেদনসমূহ প্রণয়ন করা হয়েছে।
ঙ) Capacity
Building on E-government Skills:
এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ২৭৪ জনকে
ভারত ও সিঙ্গাপুরে ‘E-Government: Public Service Transformation’, ‘Enterprise Architecture’,
‘IT Project Management’ শীর্ষক প্রশিক্ষণ এবং ১২৬৪ জনকে বিভিন্ন প্রকার স্থানীয় প্রশিক্ষণ প্রদান
করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমটি বর্তমানে চলমান আছে।
বাস্তবায়ন অগ্রগতি:
তথ্য প্রযুক্তি ভিত্তিক শিল্পের প্রসার
অংগ:
ক) প্রশিক্ষণ কার্যক্রম:
প্রকল্পের আওতায় দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্পের জন্য ৩০,০০০
দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যুক্তরাজ্য ভিত্তিক
কোম্পানি Ernst & Young (EY) কে নিয়োগ দেয়া হয়েছে। কোম্পানিটি
১০,০০০ জন বিজ্ঞান/ তথ্য প্রযুক্তিতে স্নাতক ডিগ্রিধারী ছাত্র/ছাত্রীদের
Top-up IT Training এবং ২০,০০০ জন উচ্চ
মাধ্যমিক বা তদুর্ধ্ব/সমমান নন-আইটি ডিগ্রিধারী ছাত্র/ছাত্রীদের ‘Foundation
Skills Training’ প্রদান করবে। বর্তমানে স্বনামধন্য ১৭টি বিশ্ববিদ্যালয়/
কলেজে ৪৯টি ব্যাচে ১৯০৯ জন শিক্ষার্থীর ‘Top-up IT’ শীর্ষক
প্রশিক্ষণ এবং ১৮ টি বিশ্ববিদ্যালয়/ কলেজে
৮৩ টি ব্যাচে ৩৪৩২ জন শিক্ষার্থীর ‘Foundation Skills’ শীর্ষক
প্রশিক্ষণ কার্যক্রম চলছে। ইতোমধ্যে জুন ২০১৬ তারিখের মধ্যে ১০০৭ জনের ‘Top-up
IT’ শীর্ষক প্রশিক্ষণ এবং ২০১১ জনের ‘Foundation Skills’ শীর্ষক
প্রশিক্ষণ শেষ হয়েছে। ট্রেনিংপ্রাপ্তদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে
২৩টি আইটি কোম্পানির সাথে সমঝোতা স্বারক (MoU) স্বাক্ষরিত হয়েছে
এবং ৪০৯ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে চাকরি প্রদান করা হয়েছে। অপরদিকে FTFL
প্রোগ্রাম কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৩ ব্যাচে ৩৯৪ জন শিক্ষার্থীকে
প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তম্মধ্যে এ পর্যন্ত ২৬৩ জনকে চাকুরি ও ৪৩ জনকে ইন্টার্নশিপের
ব্যবস্থা করা হয়েছে।
খ) তথ্য প্রযুক্তি ভিত্তিক শিল্পের প্রসার
ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত কার্যক্রম:
IT/ITES কোম্পানি কর্তৃক
বাংলেদেশে বিনিয়োগের বিষয়ে এবং বিদেশে বাংলাদেশের IT/ITES-এর
বাজার সম্প্রসারণের লক্ষ্যে “Developing
Strategy, Planning and Statistics Gathering for IT/ITES Unit” শীর্ষক পরামর্শক সেবার আওতায় কতিপয় খসড়া প্রতিবেদন (Global
Demand Assessment, Bangladesh's Competitive Advantage) পাওয়া গেছে।
তাছাড়া “IT/ ITES Industry Promotion Services on Marketing and
Communications” শীর্ষক পরামর্শক সেবার আওতায় খসড়া ইন্ডাস্ট্রি প্রোমোশন
প্ল্যান প্রণয়ন করা হয়েছে, যা চূড়ান্তকরণের কাজ চলছে। উপরন্তু,
তরুণ-তরুণীদেরকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণপূর্বক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক শিল্পে কর্মসংস্থানে
উদ্বুদ্ধকরণ কার্যক্রম গত ২৩ এপ্রিল ২০১৬ তারিখে ঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা
হয়। ইতোমধ্যে ১১টি জেলায় ‘ICT Career Camp' শীর্ষক কার্যক্রম আয়োজন করা হয়েছে।
|
Comments
Post a Comment